ছবি: সংগৃহীত
পরিবেশ

ময়লার স্তুপে ফুলের বাগান করল বিডি ক্লিন 

সোলাইমান ইসলাম নিশান: 'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' এ প্রতিপাদ্যকে লালন করে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে একটি ময়লার স্তুপ পরিষ্কার করে ফুলের বাগানে পরিণত করেছে লক্ষ্মীপুর জেলার বিডি ক্লিনের কর্মীরা।

আরও পড়ুন: উলিপুরে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সভা

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত বিডি ক্লিনের লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক মাহমুদুল নবী রাসেলের নেতৃত্বে কয়েকজন তরুণ কর্মী লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে থাকা একটি ময়লার স্তুপ পরিষ্কার করে এতে ফুলের বাগান করে।

এতে সাধুবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সচেতন নাগরিকরা। বিডি ক্লিনের এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা সমন্বয়ক কাজী রাহাত এবং জেলা আইটি মিডিয়া সমন্বয়ক বায়েজিদ হোসাইনসহ আরও অনেকে।

আরও পড়ুন: মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

জেলা সমন্বয়ক বলেন, একটি ময়লার স্তুপকে পরিষ্কার করে আমরা একটি বার্তা দিবো যেন একটি পরিচ্ছন্ন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পারি।

বিডি ক্লিন সংগঠনের মাধ্যমে প্রেরণা এবং বার্তা হিসেবে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে থাকি। এর মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই। সবাই সচেতন হলে পরিষ্কার হবে আমরা জেলা, আমরা দেশ।

ইতিমধ্যে এ সামাজিক সংগঠন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন জায়গায় তাদের পরিচ্ছন্ন কর্মসূচি করে আসছেন এবং নজর কেড়েছে সচেতন নাগরিকদের। এতে তাদের উৎসাহ দিচ্ছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা