জাতীয়

বিডি ক্লিনকে বর্জ্যের বিনিময়ে  চেক প্রদান 

নিজস্ব প্রতিবেদক: বিডি ক্লিনকে বিভিন্ন ধরনের প্রায় ৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার হিসেবে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (২২ আগস্ট) দুপুরে গুলশানের নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিন সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো. আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে এমনটাই তাঁর প্রত্যাশা। বিডি ক্লিন সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরষ্কার প্রদান করার কথা আবারও পুনর্ব্যক্ত করেন। একটি সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, "মাস্ক আমার, সুরক্ষা সবার" তাই সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা