ছবি : সংগৃহিত
পরিবেশ

১৫ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

ভোলা সংবাদদাতা : ভোলার মনপুরায় জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করেছে পুলিশ। এই সময় সংঘবদ্ধ চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়।

আরও পড়ুন : ভালুকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মঙ্গলবার (৩০ মে) দুপুর ২ টায় আটককৃত এক হরিণ শিকারীসহ পালিয়ে যাওয়া চক্রের অপর পাঁচ সদস্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে পুলিশ।

উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থেকে রাত সাড়ে ৩ টায় মাংসসহ হরিণ শিকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃত হরিণ শিকারী হলেন, মোঃ কালু (২৮)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা গেদু সর্দারের ছেলে।

আরও পড়ুন : স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

এছাড়াও পালিয়ে যাওয়া অপর সদস্যরা হলেন, মোঃ শাখাওয়াত (৩৩), মোঃ শাহীন (২৫), সামসুল আলম (৪২), ফারুক ওরফে কালা ফারুক (২৫) ও মোঃ কুট্টি (৪০)। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, একদল হরিণ শিকারী বদনার চর থেকে হরিণ শিকার করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগবাটোয়ার করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস. আই ইয়াকুবের নের্তৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে সড়কে অভিযান চালায়।

এই সময় ব্যাগ হাতে একদল লোক যাওয়ার সময় পুলিশ চ্যালেঞ্জ করলে ব্যাগ ভর্তি জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ কালুকে আটক করে। এই সময় চক্রের অপর ৫ সদস্য পালিয়ে যায়।

আরও পড়ুন : দোকান পুড়ে ছাই, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

পরে পুলিশের জেরার মুখে আটককৃত হরিণ শিকারী কালু চক্রের অপর ৫ সদস্যের নাম জানায়। পরে পুলিশ আটককৃত হরিণ শিকারী কালু সহ চক্রের অপর ৫ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করে।

আরও পড়ুন : কামারখাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আটককৃত হরিণ শিকারীর তথ্যে চক্রের অপর পাঁচ সদস্যসহ হরিণ শিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা