ছবি: সংগৃহীত
পরিবেশ

১৫০০ জলবায়ু কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের হেগ শহরের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর দেড় হাজারেরও বেশি জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পরে অবশ্য তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : মৌলভীবাজারের জোৎস্না লন্ডনে মেয়র

রোববার (২৮ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, শনিবার (২৭ মে) এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এ প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। এতে বহু জলবায়ু কর্মী যোগ দিয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দ্য হেগের এ-১২ মহাসড়কে হাঁটাহাঁটি করছিলেন।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান থেকে পানি বর্ষণ করলেও অনেকেই রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে প্রস্তুত হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। গ্রেফতারকৃত বেশিরভাগ বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হলেও পুলিশ বলেছে, ৪০ জনকে বিচারের আওতায় নেওয়া হবে।

শনিবারে এ প্রতিবাদে যারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ডাচ সেলিব্রিটিও ছিলেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও। তিনি টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

আরও পড়ুন : ৫২.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হবেন!

ডাচ বার্তা সংস্থা এএনপি জানায়, বিক্ষোভ থেকে অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনকে গ্রেফতার করা হলেও পরে তাকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অবরোধ শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আরও পড়ুন : সৌদি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

তবে পুলিশ বলেছে, তারা কর্মীদের চলে যেতে বলেছিল এবং জলকামান ব্যবহার করার আগে তাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। অবরোধ থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে ১৫৭৯ জনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় নিউজ সাইট ডি টেলিগ্রাফ বলছে, বিক্ষোভকারীদের অনেককে সড়ক থেকে উঠিয়ে বাসে তুলে নেওয়া হয়।

আরও পড়ুন : কিয়েভে ব্যাপক ড্রোন হামলা

এদিকে ডাচ প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, গ্রেফতারকৃতদের বেশিরভাগেরই বিচার করা হবে না। কারণ এটি ছোট অপরাধ এবং গ্রেফতারের মূল উদ্দেশ্য ছিল অবরোধের অবসান করা। তবে ভাঙচুর এবং গ্রেফতার আটকাতে আঘাত-সহিংসতায় অংশ নেওয়া ৪০ জনকে বিচার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ গ্রেফতারের ঘটনা ঘটে। ঐ দিন সন্ধ্যার মধ্যেই অবরোধ তুলে দিয়ে রাস্তাটি উন্মুক্ত করে দেয় পুলিশ।

আরও পড়ুন : নৈসর্গিক সৌন্দর্য চিত্রকর্মের মূল উপজীব্...

এক্সটিংকশন রেবেলিয়ন জানায়, এদিন অন্তত ৬ হাজার বিক্ষোভকারী দ্য হেগের এ-১২ মহাসড়কের পাশে বিক্ষোভে অংশ নেয়। এ নিয়ে সপ্তম বার সংগঠনটির প্রতিবাদকারীরা এ-১২ মহাসড়ক অবরুদ্ধ করল।

তবে শহরের মেয়রের আনা নতুন নিয়মে এ রাস্তায় কোনো ধরনের প্রতিবাদ-বিক্ষোভ করা নিষিদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা