ছবি-সংগ্রহে হোসাইন নূর
পরিবেশ
সেভ ফিউচার বাংলাদেশ

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জলবায়ুর দীর্ঘমেয়াদি পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ুর পরিবর্তনে অর্থনৈতিক ক্ষতির হিসেবে বাংলাদেশ বিশ্বে পঞ্চম।

আরও পড়ুন: নোয়াখালীতে জলবায়ু ধর্মঘট পালন

এসব বিষয় তুলে ধরে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করাসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে ‘সেভ ফিউচার বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় ‘সেভ ফিউচার বাংলাদেশ’আয়োজিত 'বৈশ্বিক জলবায়ু ধর্মঘট' শীর্ষক মানববন্ধন থেকে জানানো হয় এসব দাবি।

আরও পড়ুন: চীনে খামার থেকে পালিয়েছে ৭৫ টি কুমির

‘সেভ ফিউচার বাংলাদেশ’ কর্তৃক তুলে ধরা অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে- জরুরিভাবে বিজ্ঞান ভিত্তিক জলবায়ু পদক্ষেপ গ্রহণ করতে হবে, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠন করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিতে হবে, জলবায়ু শরণার্থীদের টেকসই পুনর্বাসন করতে হবে,

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির স্থায়ী সমাধান করতে হবে, উপকূলে টেকসই ব্লক বাঁধ নির্মাণ এবং বনায়ন তৈরি করতে হবে, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর উন্নয়ন প্রকল্প এবং দেশজুড়ে পরিবেশ দূষণকারী কার্যক্রম বন্ধ করতে হবে, দেশের পাহাড়-টিলা, বনাঞ্চল, গাছ-পালা, বন্যপ্রাণী এবং নদী, জলাশয় রক্ষা করতে হবে এবং পুনরুদ্ধারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: অস্তিত্ব সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য, বিলুপ্তির পথে বাঘ

সেইভ ফিউচার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বায়ক নয়ন সরকার আজকের আয়োজিত মানববন্ধনে বলেন, সারা বিশ্বের তরুণদের মতো আমরা বাংলাদেশের তরুণেরাও বাসযোগ্য পৃথিবীর জন্য আজ রাস্তায় নেমে জলবায়ু ধর্মঘট করছি।

আরও পড়ুন: ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ২১

বৈশ্বিক তাপমাত্রা দিনকে দিন বাড়ছে, আমরা জীবাশ্ম জ্বালানির শেষ চাই। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি চাই বলেও দাবি জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা