ছবি : সংগৃহিত
পরিবেশ
প্রশাসন নির্বিকার

অবৈধ ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন

কামরুজ্জামান স্বাধীন,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন এলাকা থেকে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে নদ-নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় থেকে এসব বালু তোলা হচ্ছে।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ফলে পার্শ্ববর্তী রাস্তা ও জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে, তেমনি স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এর জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন পরিবেশকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়াদামার হাট সরদার পাড়ায় বিরোধপূর্ণ পুকুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছেন একই এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত তহশিলদার আইনুল হক সরদার ও অবসরপ্রাপ্ত সৈনিক আলমগীর হোসেন

সরদার বলেন, আমাদের নিজস্ব পুকুর ডেজার মেশিন বসিয়ে আমারা বালু উত্তোলন করছি। বালু উত্তোলন শেষ হলে আমরা মাছ চাষ করবো।

আরও পড়ুন : মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) এ ঘটনায় প্রতিপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে থেতরাই ইউনিয়নের টোপের ছড়া বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা দীর্ঘদিন থেকে বালুর ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, বালু আমি তুলছি, পত্রিকায় দাও। এখন ব্যস্ত আছি পরে কথা বলবো।

এছাড়া উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর কিনার সাদুয়াদামার হাট গাছবাড়ি, চর বজরা, গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া, তবকপুর ইউনিয়নের বামনাছড়া, হাতিয়া ইউনিয়নের অনন্তপুর সহ উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে।

আরও পড়ুন : ঢাকায় কালবৈশাখীর আভাস

ফলে এই এলাকার পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে পরিবেশকর্মীদের দাবি।

রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর বলেন, ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। অথচ যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে।

বালু উত্তোলনের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। রাস্তা, বসতভিটা ও কৃষি জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণের ফলে বালু উত্তোলনের জায়গার আশপাশের প্রাণিকূলের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। এরজন্য তিনি স্থানীয় প্রশাসনকে দায়ী করেন।

আরও পড়ুন : ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বলেন, যেখান থেকে অভিযোগ কিংবা খবর পাওয়া যাচ্ছে সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা