ছবি: সংগৃহীত
পরিবেশ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি  

সান নিউজ ডেস্ক : সকাল থেকে মেঘলা হয়েছিল রাজধানীর আকাশ। বেলা বাড়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে।

আরও পড়ুন : উখিয়ায় রোহিঙ্গা যুবক খুন

রোববার (১৯ মার্চ) বেলা ১১ টার আগে ছিটেফোঁটা হলেও ১১ টার পর বাড্ডা নতুন বাজার এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির খবর পাওয়া যায়। এ সময় রাস্তায় বের হওয়ার মানুষদের ভোগান্তিতে পড়েন।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে জাপান

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন : নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু

রোববার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬:৯ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬:৩ মিনিটে।

এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা