পরিবেশ

শিশুদের রক্ষায় মাটি সিসামুক্তকরণের পরামর্শ গবেষকদের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মারাত্মক দূষিত মাটিতে বসবাসকারী শিশুদের রক্ত থেকে সিসার পরিমাণ কমাতে সাধারণ ‘সয়েল রিমেডিয়েশন’ বা মাটি বিশুদ্ধকরণের পরামর্শ দিয়েছেন গবেষকরা।

যুক্তরাজ্য ভিত্তিক প্রকাশনা সংস্থা এলসিভিয়ারের বৈজ্ঞানিক এবং চিকিৎসা সংক্রান্ত প্রকাশনার গ্রন্থপঞ্জি ডেটা বেইসের ওয়েবসাইট সায়েন্স ডিরেক্টে প্রকাশিত আর্টিকেলে বলা হয়েছে, মাটি থেকে সিসা দূর করতে পারলে অনেক শিশু মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পাবে।

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বাংলাদেশের আইসিডিডিআরবির করা এই গবেষণায় বলা হয়েছে, রক্তে সিসার উপস্থিতি মানব শরীরের প্রতিটি সিস্টেমের ক্ষতি করতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি মস্তিষ্কের উন্নতিতে নেতিবাচক প্রভাব ফেলে।

কমিয়ে দেয় বুদ্ধিবৃত্তিক সক্ষমতা। সিসা দূষণে বুদ্ধিবৃত্তিক ক্ষতি এবং কম উৎপাদনশীলতায় প্রতি বছর পৃথিবীর ক্ষতি হয় ১ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের ১৬ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, গবেষণাটি মার্চে পিয়ার-রিভিউড জার্নাল এনভায়রনমেন্টাল রিসার্চে প্রকাশ করা হবে।

ঢাকার অদূরে সাভারসহ কয়েকটি অঞ্চলে করা এই গবেষণায় দেখা গেছে, দূষিত এলাকা থেকে ব্যাটারি অপসারণ করে মাটির দূষণ দূর করার পর মাটিতে সিসার ঘনত্ব ৯৬ শতাংশ কমে যাচ্ছে। এতে শিশুদের রক্তে সিসার পরিমাণ হ্রাস পেয়েছে ৩৫ শতাংশ।

বাংলাদেশের অনেক অঞ্চলের মাটিতে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং সিসার মতো ভারী ধাতু অতিরিক্ত মাত্রায় পাওয়া যায়। খাদ্যচক্রের মাধ্যমে সেসব ক্ষতিকর উপাদান মানবদেহে প্রবেশের কারণে স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।

ক্যাডমিয়াম আসছে রাসায়নিক সার থেকে এবং ক্রোমিয়াম ও সিসা আসছে মূলত শিল্পকারখানা, ইলেকট্রনিক এবং মেডিকেল বর্জ্য থেকে। যদি মাটি দূষিত হয় তাহলে সেই দূষণ খাদ্যচক্রের মাধ্যমে চলে আসে।

ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে কিছু কিছু ভারী ধাতু মাটির ওপরের স্তরে চলে আসছে। এ ছাড়া রাসায়নিক সার, কীটনাশক ও দূষিত পানির মাধ্যমে মাটি দূষিত হচ্ছে। এই গবেষণায় ৬৯ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়, যাদের শরীরে বিপজ্জনক মাত্রায় সিসা ছিল।

আর্টিকেলের সহলেখক এবং স্ট্যানফোর্ড উডস ইনস্টিটিউট ফর দ্য এনভায়রনমেন্টের প্রফেসর স্টিফেন লবি বলছেন, ‘বিশুদ্ধকরণের ১৪ মাস আমরা সাফল্য পাই।’আর্টিকেলে বলা হয়েছে, ‘মাটি বিশুদ্ধকরণের পর গবেষণায় অংশ নেয়া কমিউনিটির মানুষেরা খুশি হয়েছেন। কারণ এতে তাদের এলাকার বাতাস এবং পরিবেশ পাল্টে যায়। নারীরা তৎক্ষণাৎ বিশুদ্ধ মাটিতে শাকসবজির চাষ শুরু করেন।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা