পরিবেশ

‘আর্সেনিকযুক্ত পানির আঘাতে বিপর্যস্ত অর্থনীতি’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের গ্রামাঞ্চলে বিস্তৃন্ন এলাকায় আর্সেনিকযুক্ত পানির প্রভাবে শুধু শারীরিক ক্ষতিই হচ্ছে এমন নয়; ফসলের উৎপাদনশীলতা, জ্ঞানার্জন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উপার্জনে মারাত্মক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন ইয়েল অর্থনীতিবিদ মার্ক রোজেনজওয়েগ। নতুন একটি গবেষণায় এ বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সোমবার (১ ফেব্রুয়ারি) ইয়েল নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ শতকে বাংলাদেশে আর্সেনিকের যে প্রভাব দেখা গেছে, তাকে ইতিহাসের গণ বিষক্রিয়া বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই শতকের দ্বিতীয় ভাগে বাংলাদেশ জাতীয় পর্যায়ে আর্সেনিক প্রতিরোধে অনেক কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ডিপ টিউবওয়েল পদক্ষেপ অন্যতম।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অধিকাংশ জেলায় আর্সেনিকযুক্ত পানি পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মানুষের শরীরে যে পরিমাণ আর্সেনিক শনাক্ত হচ্ছে, বাংলাদেশে তার চেয়ে ২০ গুণ বেশি মাত্রার পাওয়া যাচ্ছে।

আর্সেনিক নিয়ে এখন পর্যন্ত যত গবেষণা হয়েছে, তার অধিকাংশ শারীরিক ক্ষতি সম্পর্কিত। ঢাকা ইউনিভার্সিটির মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়ে করা নিজের বিশ্লেষণে রোজেনজওয়েগ দাবি করেছেন, এই প্রথম তারা অর্থনৈতিক প্রভাব বুঝতে গবেষণা করেছেন।

তাদের আর্টিকেলটি পিয়ার-রিভিউড জার্নাল ‘রিভিউ অব ইকোনমিক স্টাডিজে’ প্রকাশিত হবে। তার আগে এটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। বিদ্যমান প্রভাব দেখে বোঝা যাচ্ছে এটি পারস্পরিক সম্পর্কের পরিণতি। অর্থনৈতিক ফলাফলের সঙ্গে এর সম্পর্ক আছে। আণবিক জেনেটিকস বিশ্লেষণের মাধ্যমে আমরা সত্যিকারের প্রভাব শনাক্ত করতে পারি।’

১৯৮২ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংগ্রহ করা বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, আর্সেনিকের প্রভাবে মানবসম্পদ সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর্সেনিকের বিষক্রিয়ার প্রভাব যাদের শরীরে রয়েছে, তাদের স্কুলে উপস্থিতির সংখ্যা কম। বিভিন্ন চাকরির ক্ষেত্রেও এই বাংলাদেশিরা পিছিয়ে থাকছেন।

গবেষকেরা বলছেন, তরুণদের শরীরে যে পরিমাণ আর্সেনিক শনাক্ত হচ্ছে সেটি অর্ধেকে নামিয়ে আনতে পারলে প্রশিক্ষিত চাকরির বাজার ২৪ শতাংশ ত্বরান্বিত হবে। উদ্যোক্তাদের সংখ্যা বাড়বে ২৬ শতাংশ। আর্সেনিকের মাত্রা ‍যুক্তরাষ্ট্রের সমান করা গেলে পুরুষদের উপার্জন ৯ শতাংশ বাড়বে। পাশাপাশি নারীদের গৃহস্থালির উৎপাদনশীলতাও বাড়বে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা