সংগৃহীত ছবি
বিনোদন

নতুন গান নিয়ে ফিরলেন শাকিরা

বিনোদন ডেস্ক: ‘শাকিরা’ কে বলা হয় ‘কুইন অব লাতিন মিউজিক’। তিনি কলম্বিয়ান পপ-রক তারকা। ৪৭ বছর বয়সি এই জনপ্রিয় গায়িকার সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

আরও পড়ুন: অ্যাকাউন্ট হ্যাক দীঘির

দীর্ঘ ৭ বছর পরে আসতে চলেছে তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ বা ‘ওমেন নো লংগার ক্রাই’ (নারীরা আর কাঁদে না)। আসছে ২২ মার্চ সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওমেন নো লংগার ক্রাই’ নামের বহুল প্রতীক্ষিত এই অ্যালবামটি। এরই মধ্যে অ্যালবামের প্রচ্ছদটি সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে শেয়ার করেছেন শাকিরা, যার মধ্যে ভিজ্যুয়ালের আরও তিনটি ছবিও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন: হুমায়ুন ফরীদি’র প্রয়াণ আজ

অ্যালবামটির নামকরণের পেছনের কারণ জানিয়ে তিনি লেখেন, প্রত্যেকটি গান লিখতে গিয়ে তিনি নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করেছেন। গানগুলো গাইতে গাইতে তার অশ্রু তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছে। যা তাকে নতুন উদ্যমে বাঁচার প্রেরণা জুগিয়েছে।

খুব অল্প বয়সেই এই পপ-রক তারকা কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে তিনি রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। তিনি একাধারে গীতিকার, সুরকার ও গায়িকা। ৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকেই তিনি পপ-রক সংগীতের অনুরাগীদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের গান।

আরও পড়ুন: নতুন চমক নিয়ে রুনা খান

২০১০ সালের বিশ্বকাপে ফিফা বেছে নিয়েছিল তার ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’ গানটি। এটি আজও বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় শক্ত অবস্থান দখল করে রেখেছে। সংগীত জীবনে একাধিক গ্র্যামি ও গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার রয়েছে এই কলম্বিয়ান পপ তারকার ঝুলিতে।

শাকিরার তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ইনভিটেবল’, ‘হোয়েনএভার হোয়েনএভার’, ‘লা তোর্তুরা’, ‘হিপস ডোন্ট লাই’, ‘বিউটিফুল লায়ার’, ‘ওয়াকা ওয়াকা’, ‘লোকা’, ‘ডেয়ার- লা লা লা’, ‘রাবিওসা’ ইত্যাদি।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা