সংগৃহীত ছবি
বিনোদন

এআই দিয়ে চমকে দিলেন বিগ বি

বিনোদন ডেস্ক: বলিউড ও অমিতাভ বচ্চন একে অন্যের পরিপূরক। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দাপুটে এই অভিনেতা তার শক্ত অবস্থান ধরে রেখে কাজ করছেন হিন্দি সিনেমায়। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। হিসেব অনুযায়ী, রুপালি পর্দায় ৫৫টি বসন্ত পার করলেন তিনি।

আরও পড়ুন: নতুন চমক নিয়ে রুনা খান

তাকে বলা হয় বলিউড সাম্রাজ্যের শাহেনশা। মুম্বাই ইন্ডাস্ট্রির মোস্ট সিনিয়র সিটিজেন এবং খান-কাপুরদেরও ‘বিগ বি। অভিনয়ে জীবনের ৫৫টি বসন্ত পার করা উপলক্ষ্যে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সহযোগিতা নিলেন এই ‘বিগ বি’।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে নিজের তিনটি ছবি এডিট করে পোস্ট করেছেন তিনি। সেখানে তার মাথায় সিনেমা নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশের ভিড় দৃশ্যমান। যা প্রকাশ করে, গোটা জীবন ধরে সিনেমাই তার ধ্যানজ্ঞান। সোশাল মিডিয়ায় যা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীসহ সিনেমা ইন্ডাস্ট্রির অনুজরাও।

আরও পড়ুন: স্পর্শিয়ার নতুন যাত্রা

৫৫টি বসন্তে অন্তত ২০০টির উপর সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ‘বিগ বি’। তার বিজ্ঞাপনী জগৎটাও বিশাল। গত শনিবার সেই ৫৫ বছরের ফিল্মি ক্যারিয়ারের উদযাপন উপলক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার শরণাপন্ন হয়েছেন এই অভিনেতা।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা