সংগৃহীত ছবি
বিনোদন

নতুন ছবি নিয়ে নিধির উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক:‘মুন্না মাইকেল’ ছবির মধ্য দিয়ে ২০১৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নিধি আগারওয়াল। এই সিনেমায় টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। আশানুরূপ সাফল্য না পেয়ে ক্যারিয়ার পরখ করতে নিধি নাম লেখান দক্ষিণী সিনেমায়। দক্ষিণী সিনেমায় তার ভাগ্য প্রসন্ন হয়।

আরও পড়ুন: স্পর্শিয়ার নতুন যাত্রা

আবারও হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতা অভিষেক জসওয়াল এবং প্রযোজক প্রেরণা আরোরার সিনেমা ‘আকিদো: আ রিভেঞ্জ ড্রামা’র মাধ্যমে ওটিটি জগতেও অভিষেক হচ্ছে নিধির।

নিধি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এটি এতো ভালো একটি চিত্রনাট্য যে,আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এমন একটি সিনেমা, আমি নিজেও দর্শক হিসেবে উপভোগ করবো বলেই আমার বিশ্বাস। প্রেরণা আরোরা আমাকে কল করার সঙ্গে সঙ্গেই, আমি ‘হ্যাঁ’ বলে দিয়েছি এবং স্যুটিং এর জন্য যেভাবেই হোক শিডিউল মিলিয়ে নেবো বলে আশ্বাস দিয়েছি।

আরও পড়ুন: ফের বিচ্ছেদ মাহির

হিন্দিসহ তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতেও সমানতালে কাজ করছেন তিনি। নিধি জানান, ‘আমি এমন একটি গল্পের জন্যই অপেক্ষায় ছিলাম, যেটা পছন্দসই হবে এবং আমার কাজ করতে ভালো লাগবে। এটা ঠিক তেমনই একটি গল্প।’

এর আগে তাকে দক্ষিণের ‘ইসমার্ট শংকর’, ‘কালাগা থালাইভা’র মতো সফল সিনেমায় দেখা গেছে। অতিশীঘ্রই বড় পর্দায় পবন কল্যাণের সঙ্গে ‘হারি হারা ভিরা মাল্লু’; এবং সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘রাজা সাব’ সিনেমার মূল নায়িকার ভূমিকায় দেখা যাবে নিধিকে।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা