সংগৃহীত
বিনোদন

ফেরদৌসকে ভোটার বাড়ানোর নির্দেশ 

বিনোদন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আ’লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে এ অভিনেতার।

আরও পড়ুন: আসছে জয়ার ‘ভূতপরী’

দেশজুড়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ফেরদৌসসহ বাকি প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে ব্যস্ত। এ সময় ফেরদৌসকে ভোটার বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফেরদৌস এ কথা জানান। চিত্রনায়ক জানান, আমাকে প্রধানমন্ত্রী শুধু একটা কথাই বলেছেন, ভোটার বাড়াতে হবে। জনগণের কাছে ব্যাপক পরিচিতি থাকায় সবার কাছাকাছি যাওয়ার কথা বলেছেন তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কয়েকটি জায়গার নাম আমাকে বলে দিয়েছেন। যেমন হাজারিবাগ, মধুবাজার, কলাবাগান, নিউমার্কেট। প্রতিটি জায়গায়ই তিনি চেনেন। এসব এলাকার মানুষের কাছে যেতে বলেছেন।

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান

ফেরদৌস আরও বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ধানমন্ডি-৩২ এই বড় হয়েছেন। এ এলাকার কোথায় যেতে হবে, কোথায় গেলে ভোটাররা আসবেন। এসব জায়গায় আমি যাচ্ছি। আমি যেতে না পারলে আমার কো-আর্টিস্টদের পাঠাচ্ছি। আমার হয়ে তারা লিফলেট বিতরণ করছেন। এভাবেই আপার (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পথ চলছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা