সংগৃহীত ছবি
রাজনীতি

জাপার প্রার্থী ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে লড়তে অজ বিকেলে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় পার্টি।

আরও পড়ুন : বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা

রোববার (২৬ নভেম্বর) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

তিনি বলেন, সোমবার বিকেলে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন : দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে তার দল ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

তিনি জানান, জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। দলে দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই।

আরও পড়ুন : নওগাঁয় বাসে আগুন

প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ১ হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তিনটি মনোনয়নপত্র চেয়েছেন বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা