ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ের পর ভক্ত বেড়েছে

বিনোদন ডেস্ক: সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দীর্ঘ দিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে বিয়ে করেছেন।

আরও পড়ুন: সৃজিতের ‘দশম অবতার’-এর শ্যুটিং বন্ধ

মালদ্বীপে ৪ দিনের হানিমুন কাটিয়ে দেশে ফিরে আবারও শুটিংয়ের কাজে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। শত ব্যস্ততার মাঝে বিয়ে করে আরামই পাচ্ছেন না অভিনেত্রী।

সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কাজের এতো চাপ, ভবিষ্যতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা করতে পারবেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত না।

আরও পড়ুন: আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন!

অভিনেত্রী (হেসে) জানান, কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারিনি। একটা ওয়েব ফিল্মের শুটিং করেছি। ১০ আগস্ট পর্যন্ত সময় বের করে ১১ আগস্ট বিয়ে করেছি।

এরপর ১২ তারিখে ফিল্মের ডাবিং করে ১৩ তারিখে হানিমুনে গিয়েছি। সেখান থেকে বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ফিরেছি।

ফারিণ আরও জানান, বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার ইচ্ছা আছে। তবে নতুন করে অনুষ্ঠান না-ও করতে পারি। যে পরিমাণ কাজের চাপে আছি, বলে বিশ্বাস করাতে পারবো না।

আরও পড়ুন: চমকের শাস্তি চান পরিচালকরা

অভিনেত্রী বলেন, ২২ আগস্ট রাফিদ লন্ডনে চলে যাচ্ছে। নতুন চাকরি। কম সময়ের মধ্যে ছুটি পাওয়া তার পক্ষেও সম্ভব না।

বিয়ের পর দর্শক কমে যাওয়ার আশঙ্কা থাকে তারকাদের। এ বিষয়ে কী ভাবছেন ফারিণ?-এমন প্রশ্নে অভিনেত্রীর সোজাসাপ্টা জবাব, আমার এই আশঙ্কা কোনো দিনই ছিল না। জীবনের কি সিদ্ধান্ত নেবো, সেটা আমি জানি। ভক্তদের কথা ভাবতে হবে কেন?

তিনি বলেন, তারা আমার পর্দার কাজকে ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি। তারকার জীবনের ভালো কোনো কাজ, পবিত্র কাজে যদি ভক্তদের সমর্থনই না থাকে, তাহলে কীসের ভক্ত!

আরও পড়ুন: বিরতিতে যাবেন প্রভাস!

ফারিণ বলেন, আমার মনে হয়েছে, বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর যে পরিমাণ সাড়া পেয়েছি, তাতে আমি মুগ্ধ।

প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ সাড়ে ৮ বছর প্রেমের পর শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় বিয়ের মালা পরান।

আরও পড়ুন: মুম্বাইয়ে সবুজ শাড়িতে মনামী

সোমবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ করেন এ জুটি। এ সময় তাসনিয়া জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে সকলের কাছে দোয়া চান।

এ মাসের পুরোটা সময় শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় থাকবেন অভিনেত্রী। সেখানে তিনি নির্মাতা শিহাব শাহীনের ২ টি ওয়েব ফিল্মের কাজ করবেন।

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসে আরেকটি ওয়েব ফিল্মের কাজ শুরুর কথা রয়েছে তার। আপাতত নভেম্বর পর্যন্ত অবসর নেই ফারিণের। সেভাবেই শিডিউল দেওয়া আছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা