ছবি: সংগৃহীত
বিনোদন

সৃজিতের ‘দশম অবতার’-এর শ্যুটিং বন্ধ 

বিনোদন ডেস্ক: শ্যুটিংয়ের প্রায় শেষের দিকে এসে হঠাৎ বন্ধ হলো টালিউড পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমাটির কাজ।

আরও পড়ুন: আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন!

সিনেমাটির শ্যুটিং হঠাৎ কেন বন্ধ হলো- এমন প্রশ্নে বুধবার (১৬ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে পরিচালক জানান, অন্ধকার নামছে। এতোই ঘন যে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না।

তার এই স্ট্যাটাস ঘিরে রহস্য সৃষ্টি হয়ে।

জানা যায়, পরিচালক জ্বরে কাহিল। ভীষণ অসুস্থ। তাই আপাতত কাজ বন্ধ।

আরও পড়ুন: রেকর্ড ভাঙল ‘বিগ বস ওটিটি’

তার এমন পোস্টে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা জানতে চান কী হয়েছে সৃজিতের?

তবে কোনো কমেন্টের উত্তর দেননি পরিচালক সৃজিত।

টালিউড সূত্রে জানা গেছে, আবারও অসুস্থ হয়েছেন সৃজিত। তবে এবার হার্টের সমস্যা নয়, প্রবল জ্বরে আক্রান্ত তিনি।

আরও পড়ুন: চমকের শাস্তি চান পরিচালকরা

সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে দেখা যায়, ‘দশম অবতার’ শ্যুটিংয়ের মাঝে ভালো সময় পার করছে তার টিম।

অন্য একটি ভিডিতে দেখা গেছে, সৃজিত, প্রসেনজিৎ, অনির্বাণ ও জয়াকে হাসি ঠাট্টা করতে।

প্রসঙ্গত, ‘দশম অবতার’ সিনেমাটির কাজ প্রায় শেষ। বাকি আছে মাত্র ১ দিনের আউটডোর। সেই শ্যুট উত্তরবঙ্গে হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: বিরতিতে যাবেন প্রভাস!

সৃজিতের অসুস্থতার কারণে তা পিছিয়ে গেছে। সেই শ্যুটে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান।

গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সেখানে যাওয়ার কথা ছিল তাদের। এ মাসের শেষে শ্যুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: একসাথে গাইলেন আসিফ-প্রিয়াঙ্কা

এর আগে গত জুন মাসে টলিউড পাড়ায় পরিচালকের অসুস্থতার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছিল। তখন তার একটি পোস্ট দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন দর্শকেরা।

হঠাৎ তখন শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসক সৃজিতকে কিছু টেস্ট করাতে নির্দেশ দেন।

পরীক্ষা করাতে হাসপাতালে তার স্ত্রী মিথিলা সাথে গিয়েছিলেন। মিথিলা জানান, চিন্তার কোনো কারণ নেই। সূত্র: জি নিউজ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা