ছবি : সংগৃহিত
বিনোদন

আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাটের কন্যা অভিনেত্রী পূজা ভাট প্রথমবারের মতো বিগ বসের ঘরে পা রাখেন। সদ্য সমাপ্ত হওয়া ‘বিগ বস ওটিটি টু’ আসরে সেরা ৫ জনে স্থান করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: চমকের শাস্তি চান পরিচালকরা

পূজার জন্য বিগ বসের অভিজ্ঞতা কেমন ছিল? ভারতীয় সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।

এই প্রতিযোগীতায় কেন অংশ নিয়েছিলেন, পূজা সেটা জানিয়ে বলেন— আমাকে অনেকেই বারণ করেছিল বিগ বসে অংশ না নিতে। তবে আমার এমন কিছু করতে ইচ্ছে হয়েছিল, যা আমাকে হয় ডুবিয়ে দিবে নয়তো ভাসাবে। অনেক মানুষ আমাকে না করেছিল।

আরও পড়ুন: বিরতিতে যাবেন প্রভাস!

বলেছিল, এই শো’তে অংশগ্রহণ করলে আমি লোকের চোখে খারাপ হয়ে যাবো। কিন্তু আমি তাদের কারো কথাই শুনিনি। আমার মধ্যে একটা জেদ ছিল যে এবার অংশ নিতেই হবে।’

এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। অভিনেত্রী নিজেই বিষয়টা জানিয়েছেন।

আরও পড়ুন: একসাথে গাইলেন আসিফ-প্রিয়াঙ্কা

অভিনেত্রী পূজার ভাষ্য— আমার মনে হয়, বিগ বস’-এ আসার পর আমি আরও বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরো খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।

বিগ বসের চূড়ান্ত পর্বে পূজা ভাট বাদ পড়েন। কিন্তু তিনি প্রতিযোগীতা থেকে বেরিয়ে এসে একবারের জন্যও ‘বিগ বস’ নিয়ে খারাপ কিছু বলেননি।

আরও পড়ুন: বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

অভিনেত্রী পূজা উল্টো জানিয়েছেন, বাবা মহেশ ভাটের অনুরোধে বিগ বসের ঘরে যেতে রাজি হয়েছিলেন। আর আজ যখন ফিরেছেন, তখন অনেকের ভালোবাসা পেয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা