সংগৃহীত
বিনোদন

বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: দীর্ঘ সাড়ে ৮ বছর প্রেমের সম্পর্কের পর এবার প্রেমিককে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে অভিনেত্রী তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

আরও পড়ুন: আগের নোবেলে ফিরতে চাই

এ অভিনেত্রী বলেন, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট (শুক্রবার) ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন করেছেন। সবকিছুই খুব দ্রুত আয়োজন করা হয়েছে বলে জানায় তিনি। কারণ ফারিয়ার স্বামী বর্তমানে দেশের বাইরে কাজের কারণে ব্যস্ত আছেন।

ফারিণ তার স্ট্যাটাসে লিখেছেন, সাড়ে ৮ বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। অবশেষে আমরা বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে পূর্ণতা দিতে পেরেছি গত ১১ আগস্ট ২০২৩।

স্বামীর উদ্দেশে ফারিয়া লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনো আমার হৃদয়কে প্রথমদিনের গতিতেই রেখেছো। তোমার মাঝে আমি আমার শান্তি খুঁজে পেয়েছি। আমরা বাইরের কোলাহলমুক্ত নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি।

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার বরুণ ধাওয়ান

আমি যখন কলেজে পড়ি আমরা তখন ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম। আমি তখনও ক্যামেরার সামনে দাঁড়াইনি। আমার পাশে তুমি সবসময় ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবকিছুতে আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’

ফারিণ আরো লিখেছেন, ‘সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই আছে। যার ফলে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা সুন্দর ছিল। আমাদের কৈশরের প্রেমের অবশেষে সমাপ্তি হলো।’

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার

নিজেকে ভাগ্যবতী দাবি করে নায়িকা জানান, ‘ আমি একজন স্বামী পেয়েছি,আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে,। আমার মনে হচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য, শেখ রেজওয়ান। আমি তোমাকে ভালোবাসি, সারাজীবন তোমাকেই লালন করবো।’

বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তাসনিয়া বলেন, ‘আমরা ঘরোয়া আয়োজনে আকদ সম্পন্ন করেছি। সেখানে শুধু পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। আশা করি, রেজওয়ান দেশে ফিরলেই আমাদের পরিচিত ও বন্ধুদের নিয়ে আরো ১টি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমাদের জন্য সকলে দোয়া করবেন।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা