ছবি: সংগৃহীত
বিনোদন

স্বামী-সন্তান নিয়ে জীবন কাটাতে চাই

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানের ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক আবার জোড়া লাগছে। এবার তাদের দুই জনের মধ্যে ঘনিষ্ঠতার প্রমাণ মিলল।

আরও পড়ুন: সুড়ঙ্গ’ নিয়ে যা বললেন প্রসেনজিৎ

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একসাথে ঘুরে বেড়িয়েছেন তারা। সেই সাথে অংশগ্রহন করেছেন বিভিন্ন অনুষ্ঠানে।

সেখানে অপু বলেন, স্বামী-সন্তান নিয়ে সুখে দিন কাটাতে চাই।

এর আগে নায়ক শাকিব ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুর সাথে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন নিয়ে কয়েক বার সালিশ ও হয়েছে।

আরও পড়ুন: বাংলা ধারাবাহিক দেখেন শাহরুখ!

সম্প্রতি সামাজিক মাধ্যম ঐ সালিশের ভিডিও প্রকাশ পেলে অনেকের মনেই শাকিব-অপুর বিচ্ছেদ নিয়ে সন্দেহ জাগে।

অভিনেত্রী বলেন, আমিও ভিডিওটি দেখেছি। এ প্রসঙ্গ নিয়ে সিটি করপোরেশনের সাথে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার বলতে পারবেন।

তিনি ঐ সালিশ বিশ্লেষণ করে বলেন, এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমরা যখন পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছিলাম। যার কারণে আমাকে ভুগতে হচ্ছে। আমি আর ভুগতে চাই না।

আরও পড়ুন: এবার উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’

অপু আরও বলেন, আমার বাবা-মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আবার নতুন করে বাবা-মা পেয়েছি। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে আমি সুন্দর জীবন কাটাতে চাই। তাই একটু সময় দিন। সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু-শাকিব বিয়ে করেছিলেন। উত্তরার বাসায় ২ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল হয় তাদের। তবে বিয়ের খবরটি গোপন রেখেছিলেন তারা। শাকিব-অপু শুধু বিয়েই নয়, সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন।

আরও পড়ুন: কাকে ‘অকৃতজ্ঞ’ বললেন পরীমণি?

২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন। সে সময় তিনি জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখেন আব্রাম খান জয়।

শাকিব-অপু জানান, ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রেখেছিলেন তারা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা