ছবি: সংগৃহীত
বিনোদন

বলিউডে ৯ বছর পূর্তি কিয়ারার 

বিনোদন ডেস্ক : বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কিয়ারা আদবাণী। চলতি বছরের ১৩ জুন তার ক্যারিয়ারের ৯ বছর পূর্ণ হলো। এ বিশেষ দিনে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আবেগঘন পোস্ট লিখেছেন অভিনেত্রী।

আরও পড়ুন : রাজ চলে গেলো রাজের মতো

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘ফাগলি’ সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখেন কিয়ারা। এরপর থেকে একের পর এক দুর্দান্ত কাজ। এ বছরে বিয়েও করেছেন তিনি।

সাফল্যের শিখরে বসে, কর্মজীবনের ৯ বছর পূর্তিতে প্রত্যেককে ধন্যবাদ জানালেন নায়িকা। তবে কিছুটা আলাদা পদ্ধতিতে। হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন সব ‘শুভাকাঙ্খী’কে।

আরও পড়ুন : শাহরিয়ার কবিরকে চিনি না

চিঠিতে অভিনেত্রী লেখেন, আমার প্রিয় শুভাকাঙ্খীরা, আপনাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ৯ বছর ধরে আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতো ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ছাড়া এ সফর সফল হবে না।

আপনাদের পরিবার ও জীবনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। সমস্ত চড়াই-উতরাইয়ে আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতো ভালো একজন মানুষ ও অভিনেত্রীতে পরিণত করার জন্য ধন্যবাদ।

আরও পড়ুন : ফারিয়ার ‘কলিজা আর জান’

সেই সাথে তিনি আরও লেখেন, ৯ বছর কিন্তু এখনো সবে শুরু মনে হচ্ছে। মনে কৃতজ্ঞতা এবং চোখে স্বপ্ন নিয়ে ভবিষ্যতে নিজের কাজের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করা ও আপনাদের আনন্দ দেওয়ার সফরের অপেক্ষায় আছি। আপনাদের পাশে নিয়ে শিখতে থাকতে চাই, বড় হতে চাই।

চিঠির শেষে অভিনেত্রী লেখেন, ভালোবাসার সাথে আপনাদের ‘কি’।

আরও পড়ুন : সার্বিয়া মাতালেন সামান্থা

কিয়ারাকে ঘনিষ্ঠ মহলে ‘কি’ বলেই সম্বোধন করে থাকে। চিঠির শেষে সইও করেছেন তিনি।

তার এই পোস্টে শুভেচ্ছা বার্তার বন্যা অনুরাগীদের। সেখানে শুভেচ্ছা জানান শ্রদ্ধা কাপুর, মল্লিকা দুয়ার মতো অভিনেত্রীরাও।

আরও পড়ুন : বিজয় আমার সুখের ঠিকানা

প্রসঙ্গত, আগামী ২৯ জুন মুক্তি পেতে যাচ্ছে কিয়ারার নতুন সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’। সিনেমাটিতে তাকে দ্বিতীয়বার কার্তিক আরিয়ানের বিপরীতে জুটি বাঁধতে দেখা যাবে। এরই মধ্যে ছবির ট্রেলার ও কিছু গান মুক্তি পেয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা