সংগৃহীত ছবি
বিনোদন

হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবাণী হাসপাতালে ভর্তি।

শনিবার (৪ জানুয়ারি) সকালে এ খবর ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শুধু মা-সন্তানদের নিয়েও নিখুঁত পরিবার হয়

এদিকে, দক্ষিণী তারকা রামচরণের সাথে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো এ অভিনেত্রীর। তবে সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিয়ারা। এরপর এই খবর ছড়ায়, এ সময় অসুস্থ হয়ে নাকি সকাল সকাল হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। তবে কী কারণে তাকে হাসপাতালে যেতে হয়, সেই খবর এখনও প্রকাশ্যে আসেনি প্রথমে।

অপরদিকে, তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন এই অভিনেত্রীর অনুরাগীরা। এ সময় তিনি কেমন আছেন, সেই বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

অবশেষে অভিনেত্রী কিয়ারার সহযোগী দলের পক্ষ থেকে জানানো হলো, তিনি হাসপাতালে ভর্তি হতে হয়নি। তার শারীরিক অসুস্থতা রয়েছে। বিগত কয়েক দিন অনবরত কাজ করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে চিকিৎসক তাকে আগামী কয়েক দিন বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। সেই কারণেই শনিবারের ঐ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা