ছবি-সংগৃহীত
বিনোদন

বাবা হলেন ‘হ্যারি পটার’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ প্রথমবারের মত বাবা হয়েছেন। তার দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্কের কোলজুরে এসেছে এই সন্তান।

ড্যানিয়েল র‌্যাডক্লিফ যে বাবা হতে যাচ্ছেন সে খবর আগেই জানা গিয়েছিল। সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন এরিন-ড্যানিয়েল। তার কিছু ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তাতে স্পষ্ট ছিল এরিনের বেবি বাম্প।

এক দশকেরও বেশি সময় ধরে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ২০১৩ সালে ‘কিল ইউর ডার্লিং’ সিনেমায় একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল-এরিন। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। তবে নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন তারা।

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজ়ে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজ়ে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা