ছবি: সংগৃহীত
বিনোদন

সুস্থ হয়েই তরবারি হাতে নিলেন!

বিনোদন ডেস্ক : সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সুস্থ হয়েই ফের ‘আরিয়া সিজন ৩’-এর শ্যুটিং শুরু করলেন তিনি।

আরও পড়ুন : টোনড ফিগারের রহস্য জানতে উৎসুক!

অভিনেত্রী সামাজিক মাধ্যমে শুটিং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি দুই হাতে বনবন করে ঘোরাচ্ছেন তরবারি। দেখে বলার কোনো উপায় নেই যে মাস দুয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই নায়িকা।

সুস্মিতা জানান, দু’দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে। সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার হৃদয়টি বড়।

আরও পড়ুন : নতুন ব্যবসায় শাহরুখপুত্র

জানা গেছে, শ্যুটিং চালকালেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা হয়।

প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী জানান, তার খুব বড় হার্ট অ্যাটাক হয়েছিল। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। নিয়মিত শরীরচর্চা করতেন বলে এ পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছেন।

আরও পড়ুন : দুই দিনে আয় ৪১ কোটি

অনুরাগীদের উদ্দেশে সুস্মিতা জানিয়েছিলেন, এই ঘটনার পর আমি ভীত নই। বরং আত্মবিশ্বাস নিয়ে বাঁচার শপথ নিয়েছি। বেঁচে থাকাটাই বড় কথা।

এই মন্ত্রে বিশ্বাস রেখেই ২ মাসের মধ্যে আবারও ‘আরিয়া সিজন ৩’-এর ফ্লোরে ফিরলেন সুস্মিতা।

আরও পড়ুন : রাত ১০টায় ‘ঝগড়াটে ফ্ল্যাটমেট’

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘সে আরো বেশি স্বার্থান্বেষী, আরো বেশি নির্ভীক, সে ফিরে এসেছে।’

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা