ছবি: সংগৃহীত
বিনোদন

গর্ভবতী হওয়ার সুবিধা

বিনোদন ডেস্ক : গত সপ্তাহেই মা হতে যাওয়ার সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। ‘অবিবাহিত’ নায়িকার মা হতে যাওয়ার ঘোষণায় শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।

আরও পড়ুন : রাত ১০টায় ‘ঝগড়াটে ফ্ল্যাটমেট’

অনেকেই তাকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন- ‘এই সন্তানের বাবা কে?’

কেউ জানতে চান, ‘তুমি বিয়ে করলে কবে?’

আরও পড়ুন : জোর করে সালামি নিলেন পরীমনি!

এখন পর্যন্ত কোনো কটাক্ষের জবাব দেননি বা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেননি ইলিয়েনা।

মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিছুই জানাননি ‘বরফি’খ্যাত এই নায়িকা। তবে মাতৃত্বের স্বাদ ভরপুর উপভোগ করছেন তিনি।

আরও পড়ুন : সুস্থ হয়েই তরবারি হাতে নিলেন!

মঙ্গলবার (২৫ এপ্রিল) সেই ঝলকই দেখা গেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে বোনের হাতে তৈরি ব্ল্যাক ফরেস্ট কেক খেতে দেখা যায় হবু মা-কে।

ছবির ক্যাপশনে ইলিয়েনা লিখেছেন, ‘প্রেগি পার্কস’ (গর্ভবতী হওয়ার সুবিধা)। বোন নিজের হাতে বানিয়েছে বলে এই কেক আমার কাছে আরও স্পেশাল।’

আরও পড়ুন : নতুন ব্যবসায় শাহরুখপুত্র

অন্তঃসত্ত্বা হওয়ায় ডায়েটের চিন্তা না করে মন খুলে খাওয়া-দাওয়া করার সুযোগ পাচ্ছেন তিনি।

হিন্দুস্তন টাইমস বলছে, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) ইনস্টাগ্রামে ২ টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমন বার্তা জানান ইলিয়েনা।

আরও পড়ুন : টোনড ফিগারের রহস্য জানতে উৎসুক!

প্রথমটিতে ছিল সদ্যোজাত শিশুর সাদাকালো একটি পোশাক। তাতে লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’ অন্যটি একটি লকেটের ছবি। এতে লেখা ‘মামা’।

ক্যাপশনে লেখা, ‘খুব শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখার জন্য তর সইছে না।’

আরও পড়ুন : জোর করে সালামি নিলেন পরীমনি!

দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সাথে সম্পর্ক ছিল ইলিয়েনার। শোনা যায়, গোপনে বিয়েও করেছিলেন তারা। তবে ২০১৯ সালে এ সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

গত বছর ইলিয়েনার নতুন সম্পর্কের তথ্য সামনে আসে। ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেলের সাথে সম্পর্কে রয়েছেন ইলিয়েনা। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীপে অভিনেত্রীর পরিবারের সাথে হাজির ছিলেন ইলিয়েনাও। তারপরই এ জুটির প্রেমের গুঞ্জন ওঠে।

আরও পড়ুন : হাউজফুলে চলছে ‘লোকাল’

সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল লন্ডনে থাকেন, পেশায় মডেল। কফি উইথ করন অনুষ্ঠানে দুই জনের সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছিলেন করন জোহরও।

তবে এই সম্পর্কের কথা এখনো স্বীকার করেননি ইলিয়েনা-সেবাস্তিয়ান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা