ছবি-সংগৃহীত
বিনোদন

নিজেকে বিক্রি করতে হবে!

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০০৫ সালে বাহ! লাইফ হো তো অ্যাইসি সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন তিনি। এরপর হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, তামিল এবং মালায়মাম ভাষার চলচ্চিত্রেও অভিনয় করে নাম কুড়ান এ অভিনেত্রী।

আরও পড়ুন : রোজা রেখে কেক খেলেন অনন্ত জলিল!

তবে সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা ফটোশুটের কারণে প্রায়ই আলোচনায় আসেন রাধিকা। গত ১৪ এপ্রিল তার অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এতে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর প্রচারে এসে বলিউড নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

বাস্তবতা বুঝিয়ে রাধিকা আপ্তে বলেন, এই জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাতিলকে সহ্য করে নেওয়া। নিজের পায়ে দাঁড়ানো, নিজের পক্ষে দাঁড়ানো। সব ঠিক আছে— এটা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। দিন শেষে এটা বুঝতে হবে এটা একটা ব্যবসা।

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি মধুমিতা

অভিনেত্রী আরও বলেন, কোনো কিছুই ব্যক্তিগতভাবে নিলে চলবে না। প্রতিটা মুহূর্তে নিজেকে উৎসাহ দিতে হবে, নিজেকে বিক্রি করতে হবে।

রাধিকা আপ্তে মুখরা না হলেও মুখচোরা নন। নিন্দুকের কথা কানে তোলার মানুষ তিনি কখনও ছিলেন না। যে কারণে ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট বিড়ম্বনা সয়েও ১৭ বছর পার করে দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গায়ের রং এমনকি শারীরিক গড়নের কারণে ফসকে গেছে একাধিক সিনেমা। তারপরও আত্মবিশ্বাস হারাননি এই অভিনত্রী।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা