ছবি: সংগৃহীত
বিনোদন

রোজা রেখে কেক খেলেন অনন্ত জলিল!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। এবার নিজের জন্মদিনে রোজা রেখে ভুলে কেক খেয়ে ফেলেছেন।

আরও পড়ুন : ঈদে সান বক্সের গিফট বক্স

সোমবার (১৭ এপ্রিল) নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটান তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, অনন্ত জলিলকে কেক কেটে খাইয়ে দিচ্ছিলেন তার ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবাল। আর কেক নিয়ে খেতে শুরু করলে সামনে থেকে কয়েকজন বলতে থাকেন ‘ভাই, রোজা! রোজা!’। তারপর মুখ থেকে কেক ফেলে দেন অনন্ত জলিল।

আরও পড়ুন : ছাড়পত্র পেল জয়ার ‘নকশীকাঁথার জমিন’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, ‘আজ আমার জন্মদিন মানেই বিশেষ দিন। অনেক দূর-দূরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রসঙ্গত, এবার ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল। গত ১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয়। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা