ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
নাইজারে সেনা অভ্যুত্থান

নিজেকে সরকার প্রধান ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজারে নাটকীয় সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্সিয়াল গার্ড ইউনিটের প্রধান জেনারেল আবদুরাহমানে তচিয়ানি নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : নাইজারে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

শুক্রবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

এরআগে বুধবার (২৬ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রাসাদের মধ্যেই অবরুদ্ধ করে রাখে প্রেসিডেন্ট গার্ড বাহিনী। এর দুদিন পর শুক্রবার জেনারেল তচিয়ানি নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা দেনে। এর মাধ্যমে ১৯৬০ সালে স্বাধীনতার পর নাইজারে প্রথম গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হলো।

টেলিভিশন ভাষণে তচিয়ানি বলেছেন, তিনি এখন থেকে ‘ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ডের সভাপতি’ হিসাবে দায়িত্ব পালন করবেন।

৬২ বছর বয়সী এই জেনারেল আরো বলেছেন, তার জান্তা নাইজারে নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক দুর্দশা, দুর্নীতিসহ অন্যান্য কয়েকটি সমস্যার কারণে দায়িত্ব গ্রহণ করেছে। তবে কবে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আরও পড়ুন :সু চিকে গৃহবন্দি করেছে জান্তা

২০১৫ সালে তচিয়ানি সামরিক বাহিনীর অভিজাত ইউনিটের নেতৃত্ব দেওয়া শুরু করেন। তিনি নাইজারের পশ্চিমাঞ্চল টিলাবেরির বাসিন্দা। দেশটির সেনাবাহিনীর সিংহাভাগ নিয়োগ এই এলাকা থেকে হয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট মহামাদু ইসুফো-এর ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত তচিয়ানি।

প্রেসিডেন্ট মোহামেদ বাজুম এখনো বিদ্রোহী সেনা সদস্যদের হাতে বন্ধী। তবে তিনি সুস্থ আছেন বলে ধারণা করা হচ্ছে।

আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক (ইকোওয়াস), ইইউ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা