ফাইল ছবি
বিনোদন

ঈদে আসছে ফারিয়ার নতুন গান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থানা থেকে শুরু করেন অভিনয়ও। তারপর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুন: ঈদে বিশেষ বার্তা অপু বিশ্বাসের

২০১৮ সালের ২৬ এপ্রিল তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ মুক্তি পায়। এ গান মুক্তির পর দারুণ সমালোচনার মুখে পড়েন এই নায়িকা।

তবুও অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান করছেন। ঈদুল ফিতরে মুক্তি পাবে তার নতুন গান ‘বুঝি না তো তাই’। ঈদের কয়েক দিন আগে মুক্তি পাবে পুরো গান।

আরও পড়ুন : হিন্দি গান গাইল ড. মাহফুজুর রহমান

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন— ‘‘উৎসবে মানুষ যে ধরনের গান শুনতে চায়, ‘বুঝি না তো তাই’ তেমনই একটি গান।’

আলোচনা-সমালোচনা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘যার কাছে প্রত্যাশা থাকে, তার কাজ নিয়েই আলোচনা-সমালোচনা বেশি হয়। তাই বিষয়টি ইতিবাচকভাবে দেখি। এটাও সত্যি, আপনি যত বড় তারকাই হন না কেন, আপনার কাজ নিয়ে নানা মানুষ নানা রকম মন্তব্য করবেই।’

আরও পড়ুন : অপু-সাইমনের ‘লাল শাড়ি’

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়ার বেশ কিছু সিনেমা। যেমন— ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘আবারও বিবাহ অভিযান’, ‘রকস্টার’, ‘পাতালঘর’।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা