ছবি-সংগৃহীত
বিনোদন

অপু-সাইমনের ‘লাল শাড়ি’ 

বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দেড় দশকের অভিনয় জীবনে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তি পেতে চলছে।

আরও পড়ুন : কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার

‘লাল শাড়ি’ দিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকর সঙ্গে চলচ্চিত্রের পর্দায় প্রথমবারের মতো জুটি বেধেছেন অপু। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

বুধবার (১১ এপ্রিল) রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’। গানটির গীতিকার পরিচালক বন্ধন বিশ্বাস। আর ইমন সাহার সুর ও সংগীতে গানটি গেয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসী মোশাররফ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ হয়েছে প্রায় দুই লাখ সাত হাজার। কমেন্ট পড়েছে প্রায় দুই হাজারের কাছাকাছি।

আরও পড়ুন : ‘মা’ নিয়ে উচ্ছ্বসিত পরিমনি

‘লাল শাড়ি’ চলচ্চিত্রের গল্প শুনেই মুগ্ধ হন সাইমন সাদিক। তিনি বলেন, ‘একটা ভিন্ন বিষয়ে এই ছবির গল্প লেখা হয়েছে। গল্প পড়েই শুরুতে মুগ্ধ হয়েছি। শুটিংয়ের পর তো মনে হয়েছে, একটা ভালো কাজের অংশ হলাম।

সরকারি অনুদানে তৈরি এই ছবি অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। সিনেমাটি ঈদে মুক্তি পাবে, এমন আশাই করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তবে এটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। সে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

আরও পড়ুন : হিন্দি সিনেমা আমদানির অনুমোদন

মফস্‌সলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। এ প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’

‘লাল শাড়ি’ সিনেমায় অপু-সাইমন ছাড়াও আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা