ছবি-সংগৃহীত
বিনোদন

কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে। চাই-ইয়ালকে তার নিজ অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন : হিন্দি সিনেমা আমদানির অনুমোদন

মঙ্গলবার (১০ এপ্রিল) অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।

তবে ‘জম্বি ডিটেকটিভ’খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। মাত্র ২৬ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন চাই-ইয়াল।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী, ইয়াং চাই-ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে। জীবদ্দশায় তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন। আশা করছি, ইয়াং চাই-ইয়ালকের জন্য আপনারা দোয়া করবেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুন : সানীর আইপিএল নিয়ে তীব্র সমালোচনা

সম্প্রতি ড্রামা সিরিজ ‘ওয়েডিং ইম্পসিবল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৬ সালে টিভি রিয়েলিটি শো ‘ডেবিল’স রানওয়ে’-তে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে। তবে নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি।


সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা