ছবি-সংগৃহীত
বিনোদন

ঈদে বিশেষ বার্তা অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘লাল শাড়ি’ সিনেমার গান। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বার্তা নিয়ে হাজির হাজির হয়েছেন তিনি। সময়ের আলোচিত এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে।

আরও পড়ুন : হিন্দি গান গাইল ড. মাহফুজুর রহমান

সম্প্রীতির বার্তা ছড়াতে ও ধর্মীয় সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এরই মধ্যে এর প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’র একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে।

এতে অপুর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। এটি তৈরি করেছেন নাঈম অঙ্কন। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপনচিত্রটি।

আরও পড়ুন : অনন্ত জলিলের নতুন সিনেমার টিজার

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুখে সবাই মিলেমিশে আছে। সাংস্কৃতিকভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধিকরণ এই প্রকল্প সফল হোক।’

পরিচালক আবদুল্লা-আল-শাহীন বলেন, ‘বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বাস করছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়। এই বিষয়ে সবাইকে সচেতন করতেই এই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে’।

আরও পড়ুন : ওপারে চলে গেলেন তাহসানের বাবা

এই প্রকল্পের মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাঢোল লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘প্রকল্পের কাজ বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে সম্প্রীতির নান্দনিক দিকগুলো তুলে ধরে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা