সংগৃহীত
বিনোদন

মা হলেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক : পুত্রসন্তানের মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

আরও পড়ুন : নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি

মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অস্ত্রোপচার (সিজার) করার পরামর্শ দেন। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন মাহি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

মাহি ও তাদের ছেলের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

আরও পড়ুন : ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

এরআগে গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।সেই বিয়ের খবর জানিয়ে ছিলেন ফেসবুকে। এরআগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা