বিনোদন

মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে বেশ্যা বলায় আইনি নোটিশ পাঠানো হয় জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সকে।

আরও পড়ুন : রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান!

নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠান লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। তার অভিযোগ, ‘বিগ ব্যাং থিয়োরি’র একটি এপিসোডে মাধুরী দীক্ষিতকে ‘কুষ্ঠ আক্রান্ত বেশ্যা’ বলে সম্বোধন করা হয়েছে। এ ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিও বটে।

নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে মিঠুন বিজয় আরও জানান, এই এপিসোড সরানো না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা, এ ধরনের উক্তি সামাজিক অবক্ষয় বাড়িয়ে দেয়। তাই দ্রুত এ ধরনের সংলাপ বাতিল করা উচিত।

সংলাপে বলতে শোনা যায়, ঐশ্বরিয়া রাই হলেন দেবী আর তার সামনে মাধুরী দীক্ষিত কুষ্ঠ আক্রান্ত একজন যৌনকর্মী বা বেশ্যা। সিরিজের এ সংলাপটিতেই আপত্তি জানিয়েছেন মিঠুন বিজয় কুমার।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, কোনো নারীর নাম ধরে এ ধরনের উক্তি মোটেই সঠিক নয়। মাধুরী দীক্ষিতের জায়গায় অন্য কোনো নারীর নাম নেওয়া হলেও সেটা অপমানজনক হতো। শুধু জনপ্রিয় হওয়ার জন্য এ ধরনের সংলাপ ব্যবহার করা মোটেই উচিত নয়।

আরও পড়ুন : ঈদে ইত্যাদিতে একঝাঁক নারী খেলোয়ার

মিঠুন আরও জানান, নেটফ্লিক্স যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে আরও কঠোর হতে হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা