বিনোদন

প্রযোজকের বিরুদ্ধে শাকিবের মামলা

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সেই রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে।

আরও পড়ুন : শাহরুখ খানকে টেক্কা দিলেন রানী!

সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে আদালতে আসেন তিনি। এ দিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) একই আদালতে তিনি মামলা করতে এলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ সোমবার আসতে বলেন। শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আগামী ৬ জুনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : আবারও ঢাকাই সিনেমায় মিঠুন

এদিকে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। মামলার অভিযোগে শাকিব উল্লেখ করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে অজ্ঞান হয়ে যান। এছাড়া আসামি রহমত উল্লাহ তাকে ভয়ভীতি দেখিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলেও তিনি অভিযোগ করেছেন।

অন্যদিকে, আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গত মঙ্গলবার (২১ মার্চ) শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। রহমত উল্লাহর পক্ষে অ্যাডভোকেট তবারক হোসেন ভুঁইয়া এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে শাকিব খানকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেওয়া হয়নি। পরের দিন রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান। সেখানে শাকিব তার বক্তব্যে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে ‘বাটপার, প্রতারক ও ভুয়া প্রযোজক’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন : মেয়েরাই মেয়েদের শত্রু

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন শাকিব খানের বিরুদ্ধে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা