সংগৃহীত ছবি
বিনোদন

দর্শকদের মন জয় করলেন ইধিকা-দেব

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুতেই ‘খাদান’ সিনেমার প্রথম লুক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় নতুন কিছু নিয়ে আসছেন।

আরও পড়ুন: এবার নাটকে আসছেন সাবরিনা

টলিপাড়ার একেবারে নতুন জুটি ইধিকা পাল ও দেব। ইতোমধ্যে খাদান সিনেমার প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ মুক্তি পেয়েছে। যেখানে ইধিকা-দেবের প্রেমের রসায়নে নেটিজেনদের নজর কেড়েছে। কিশোরী গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র। এই ছবিতে সুরও দিয়েছেন রঞ্জিত ভট্টাচার্য।

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘খাদান’ ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সিনেমার দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

আরও পড়ুন: অভিনয়কে বিদায় জানালেন বিক্রান্ত

ছবির সংগীতের দায়িত্ব রয়েছেন নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

প্রসঙ্গত, বড়দিনেই দেবের জন্মদিন। এই উপলক্ষ্যে প্রতি বছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এরপর এবার ‘খাদান’।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা