বিনোদন

মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা

বিনোদন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে। নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে গিয়েছিলেন সৌদি আরবে। পালন করেছেন ওমরাহ। কিন্তু দেশে ফিরেই হলেন গ্রেফতার।

আরও পড়ুন : জামিন পেলেন অভিনেত্রী মাহি

যেহেতু মাহি একজন জনপ্রিয় নায়িকা; ফলে মুহূর্তেই এটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকা কিংবা গণমাধ্যমকর্মী, সকলেই এ ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছেন। সামিল হলেন দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও। তার ভাবনায় প্রাধান্য পেয়েছে মাহির অন্তঃসত্ত্বা অবস্থা।

জয়া তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন,

‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’

মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া বলেছেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

আরও পড়ুন : অ্যালকোহল মুক্ত বিয়ার পান করি

এর আগে মাহির গ্রেফতারে প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে সরব হয়েছেন নির্মাতা শিহাব শাহীন, আশফাক নিপুণ, রেদওয়ান রনি, নায়িকা জাহারা মিতু, নায়ক আদর আজাদসহ অনেকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা