ছবি : সংগৃহিত
বিনোদন
মদ ছুঁয়েও দেখি না

অ্যালকোহল মুক্ত বিয়ার পান করি

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান। বলিউড অঙ্গনে সমানতালে অভিনয় করে যাচ্ছেন। তিনি কিংবদন্তি তামিল অভিনেতা কমল হাসানের কন্যা।

আরও পড়ুন : অপারেশন টেবিলে নাদিয়া

শ্রুতি হাসান সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী।

তিনি কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করে থাকেন। শ্রুতি তার অফিশিয়াল ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জানালেন— মদ স্পর্শও করেন না।

আরও পড়ুন : ওয়ারফেইজের নতুন গান আসছে

হুইস্কি, বিয়ার, ককটেল, ভদকা— কোনটি আপনার পছন্দ? এক ভক্তের এই প্রশ্নের জবাবে শ্রুতি হাসান লিখেন, ‘আমি খুব সংযমী জীবন-যাপন করি। গত বছর ৬ এভাবেই কাটিয়েছি।

মদ ছুঁয়েও দেখি না। আর আপনি এখন জানতে চাইছেন কোনটি আমার পছন্দ! কিছু সময় অ্যালকোহল মুক্ত বিয়ার পান করি। কিন্তু মদ খাই না। এজন্য আমি আনন্দিত।’

আরও পড়ুন : শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায় ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’। এটি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।

শ্রুতির মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সালার’। এ মুভিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা