ছবি: সংগৃহীত
বিনোদন

ওয়ারফেইজের নতুন গান আসছে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ দীর্ঘদিন পর নতুন গান রিলিজ করতে যাচ্ছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

নতুন প্রকাশিতব্য ‘মা’ শিরোনামের গানটির গীতিকার স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি মুক্তিযোদ্ধা নয়ীম গহর। এতে কণ্ঠ ও সুর দিয়েছেন বাবনা করিম। ওয়ারফেইজের পরিবেশনায় গানটি প্রকাশ করবে লয় রেকর্ডস।

হার্ডরক এই ব্যান্ডটির সদস্যরা জানান, শ্রদ্ধেয় নয়ীম গহরের কালজয়ী এমন বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় মন জুড়ে আছে। যেমন- জন্ম আমার ধন্য হলো মাগো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো ইত্যাদি।

আরও পড়ুন : গায়ক কবীর সুমন’র জন্ম

স্বাধীনতার আগে রচিত এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে নেওয়া হয়েছে বলে জানান তারা।

ওয়ারফেইজ সদস্যরা আরও বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শ্রদ্ধেয় নয়ীম গহর এর লেখা গান করতে পেরে আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

ব্যান্ডটির দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানান, গত বছর বলেছিলাম- ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই অনুযায়ী আমরা এই গানটি রিলিজ করছি। যদিও ২০২২-এর অক্টোবরে 'মায়া' গানটি গানঅ্যাপের মাধ্যমে রিলিজ করেছিলাম।

দলনেতা জানান, ‘মা’ আমাদের রিলিজ করার কথা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস, তাই এ মাসেই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টিপু আরও বলেন, আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার, জানি না আপনাদের কাছে কেমন লাগবে।

এই গানটির জন্য ওয়ারফেইজের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে

ব্যান্ডটির দলনেতা বলেন, আশা করছি গানটি আপনাদের ভালো লাগবে। আপনারা বেশি বেশি গানটি শুনবেন এবং আমাদের উৎসাহিত করবেন। আমরা যেন আরও নতুন নতুন গান উপহার দিতে পারি।

প্রসঙ্গত, ওয়ারফেইজের 'মা' গানটি অফিসিয়ালি আগামী ২২ মার্চ সন্ধ্যা ৭ টা৩০ মিনিটে টিভিতে প্রকাশ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা