ছবি: সংগৃহীত
বিনোদন

নায়িকা মাহি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন বিকেলে

শনিবার (১৮ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৭০০ প্রাণহানি

এর আগে শুক্রবার (১৭ মার্চ) মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গাজীপুরের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।

এ মামলায় সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ করে মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা