ছবি : সংগৃহিত
বিনোদন

নারীদের উৎসাহ দিন সঙ্গীকে সাপোর্ট করতে!

বিনোদন ডেস্ক : সোনালি কুলকার্নি ভারতের দর্শকপ্রিয় অভিনেত্রী । অভিনয়ে এখন খুব একটা সরব নন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

আরও পড়ুন : অ্যালকোহল মুক্ত বিয়ার পান করি

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল।

এ ভিডিওতে সোনালি বলেন, ‘ভারতে এমন অনেক নারী আছেন যারা এমন প্রেমিক বা স্বামী চান যাদের ভালো চাকরি আছে, বাড়ি আছে, যার মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু এমন পুরুষকে বিয়ে করলে সে নিজে কী করবে— এই প্রশ্ন নিজেকে করার সাহস সেই নারীদের থাকে না।’

আরও পড়ুন : অপারেশন টেবিলে নাদিয়া

নারীর তুলনায় পুরুষদের উপর রোজগার করার চাপ বেশি থাকে। অনেক ছেলের ১৮ বছর বয়স হতে না হতেই চাকরি খুঁজে নেয়।

অপরদিকে ২৫-২৭ বছর বয়স পর্যন্ত অনেক নারী কাজ করার কথা ভাবেনই না। এসব কথা উল্লেখ করে সোনালি বলেন— ‘আমি সবাইকে উপদেশ দেব, আপনি আপনার বাড়ির নারীদের উৎসাহ দিন, যাতে সে তার নিজের খরচ নিজে বহন করতে পারে এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারে।’

আরও পড়ুন : ওয়ারফেইজের নতুন গান আসছে

নেটিজেনদের বড় একটি অংশ সোনালির এই ভাবনাকে সমর্থন করেছেন। একজন লিখেছেন, ‘অনেক ক্ষেত্রেই আপনি একদম ঠিক কথা বলেছেন।’

আরেকজন লিখেছেন, ‘একদম সঠিক কথা বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি সাহস করে একদম সত্যি কথাটাই বলেছেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা