সংগৃহীত
বিনোদন

‘অপ্সরা’ হয়ে রেড কার্পেটে উরফি

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। প্রতিনিয়ত হাজির হন ব্যতিক্রমী আর অদ্ভুত পোশাকে। যার কারনে সবসময় সোশাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। এবার তিনি দেখা দিলেন এক নতুন আঙ্গিকে।

আরো পড়ুন : সিনেমা হল যেকোনো সময় বন্ধ!

এ যুগে যদি স্বর্গ থেকে নেমে আসতেন অপ্সরা! কেমন হত ব্যাপারটা? কল্পনাকে যেন সত্যি করে তুললেন উরফি। পোশাক-শিল্পীর আয়োজিত সন্ধ্যার পার্টিতে উপস্থিত ছিলেন উরফি। সেখানে লাল টুকটুকে চেরা স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না।

বক্ষদেশে ছিল অন্য চমক। স্বচ্ছ রঙেরই এক সূক্ষ্ম আবরণ ছিল উরফির ঊর্ধ্বাঙ্গে। নাভির অনেকটা নীচ থেকে শুরু হয়েছে নিম্নগের পোশাক। সেই বেশেই রেড কার্পেটে হাঁটলেন মডেল-তারকা। সবাই বলে উঠলেন, আরে এ যে হাল আমলের অপ্সরা!

আরো পড়ুন : সফল উদ্যোক্তা শ্রীলেখা

তাকে অপ্সরার বেশে সাজিয়ে তুলেছিলেন আবু জানি সন্দীপ। লেন্সবন্দি হলেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান থেকে শুরু করে প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খানও।

সুজানকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন উরফি। বাবিল আবার উচ্ছ্বসিত প্রশংসা করলেন উরফির সাজের। তাতেই খুশি হয়ে মাথায় মিনে করা স্বর্ণ মুকুট চাপিয়ে পোজ দিয়ে নিলেন তারকা।

আরো পড়ুন : অন্যের সঙ্গে ঘনিষ্ঠ অঙ্কুশ, কাঁদলেন ঐন্দ্রিলা

উরফি বলেন,আবু আমায় এমনভাবে সাজিয়েছেন যাতে নিজেকে খুঁজে পাচ্ছি। কোনো পোশাক শিল্পী আমায় পছন্দসই পোশাক দিতে পারেন না বলেই বরাবর নিজে বানিয়ে পোশাক পরি। এই প্রথম অন্যের তৈরি পোশাকে শক্তিশালী বোধ করছি। অনেক ধন্যবাদ। সূত্র : আনন্দবাজার

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা