সংগৃহীত
বিনোদন

সিনেমা হল যেকোনো সময় বন্ধ!

বিনোদন ডেস্ক : হিন্দি ছবি মুক্তির অনুমতি না দিলে সিনেমা হল যেকোনো সময় বন্ধের ঘোষণা আসতে পারে বলে আল্টিমেটাম দিয়েছে সিনেমা হল মালিক সমিতি।

আরও পড়ুন : ওমান মাতাবেন শাকিব খান

শনিবার (৪ মার্চ) দুপুরে ইস্কাটনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে সিনেমা হল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে তারা জানায়, বছরে ১০টি হিন্দি ছবি মুক্তির অনুমতি না দিলে সিনেমা হল বন্ধ করে দেবেন।

হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা আর পারছি না। উপমহাদেশের সিনেমা না এলে হল বাঁচানো সম্ভব হবে না।

আরও পড়ুন : সাদা-কালায় কণ্ঠ মেলালেন চঞ্চল ও নচিকেতা

তিনি বলেন, চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনে লিখিত আবেদনের সুবাদে তথ্য মন্ত্রণালয় থেকে সবুজসংকেত পাওয়া গেলেও এখনও পাওয়া যায়নি লিখিত অনুমোদন। তাই হলগুলোতে ‘পাঠান’ মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘হাওয়া’, ‘পরাণ’ ছাড়া গত বছর সেভাবে তেমন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে ব্যবসা করেনি। এভাবে চলতে থাকলে দেখবেন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এর মালিক মির্জা আবদুল খালেক বলেন, গত বছর ৪০টি ছবি প্রদর্শন করেছি। যার মধ্যে শুধু ‘হাওয়া’ ও ‘পরাণ’ ভালো ব্যবসা করেছে।

আরও পড়ুন : পূর্ণিমাকে দেখে আমি আবেগে আপ্লুত

তিনি বলেন, শুক্রবার সরকারি অনুদানপ্রাপ্ত একটি ছবি চালিয়েছি। যা মাত্র ১২ জন দেখেছে। এই অবস্থায় আমাদের হল খোলা রাখা সম্ভব না। যদি হিন্দি ছবি না আসে তবে আমাদের হল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

হল মালিক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সরকারের সিদ্ধান্তহীনতায় ক্ষোভ জানিয়ে বলেন, এমতাবস্থায় সিনেমা হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না বিধায় বন্ধ করে দেওয়াই শ্রেয় বলে মনে করি।

আরও পড়ুন : মনের মানুষ খুঁজে দিন

টেকনিক্যাল কারণে হল বন্ধ করে দেয়ার নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে যেকোনো দিন একে একে সব সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা