সংগৃহীত
বিনোদন

সাদা-কালায় কণ্ঠ মেলালেন চঞ্চল ও নচিকেতা

বিনোদন ডেস্ক : হাওয়া সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’ গানে কণ্ঠ মেলালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও ভারতের কণ্ঠশিল্পী ও সংগীতকার নচিকেতা চক্রবর্তী।

আরও পড়ুন : ভক্তদের নতুন খবর দিলেন সোনাক্ষী

শুক্রবার (২মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি ভিডিয়ো পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী।

সেখানে দেখা যায়, ‘সাদা সাদা কালা কালা’ গানটি গলা ছেড়ে গাইছেন এই অভিনেতা। আর তার সঙ্গে সেই গানে গলা মেলালেন নচিকেতা। সেই ভিডিয়ো দেখে উত্তেজিত তাঁদের ভক্তরা। মন্তব্যের ঘরে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তারা।

আরও পড়ুন : মনের মানুষ খুঁজে দিন

ভিডিও পোস্ট করে ফেসবুকে চঞ্চল লেখেন, পরিবার-পরিজন নিয়ে গত রাতে নচিদা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। স্মরণে রাখার মতো চমৎকার স্মৃতি।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচিদা, কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি দুই বাংলাতেই পেয়েছে বিপুল জনপ্রিয়তা। কিছুদিন আগে নুসরাত ফারিয়ার কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। শুধু তা-ই নয়, কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য দর্শকের দীর্ঘ লাইন পড়েছিল।

আরও পড়ুন : পূর্ণিমাকে দেখে আমি আবেগে আপ্লুত

প্রসঙ্গত, কিছু দিন আগেই চঞ্চল শেষ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার কাজ। এতে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা