সংগৃহীত
বিনোদন

এবার অস্কার উপস্থাপনায় দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবারের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রাম পোস্টে নিজেই এ তথ্য জানান এই অভিনেত্রী।

আরও পড়ুন : কঙ্গনা বলিউডে, মাঠে মা!

আগামী ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এই আসর। পুরো অনুষ্ঠানটি ১৬ জন ব্যক্তি সঞ্চালনা করবেন। তার মধ্যে একজন দীপিকা।

অস্কার ২০২৩-এ উপস্থাপকের একটি তালিকা দিয়েছেন দীপিকা। যেখানে তিনি ছাড়াও আরও আছেন ডোয়াইন জনসন, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কোনলি, আরিয়ানা ডিবোজ, স্যামুয়েল জ্যাকসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, মেলিসা ম্যাকার্থি, জেনেল মোনা, কোয়েস্টলোভ, জো সালডানা, ডনি ইয়েন ও জোনাথন মেজরস।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকে আক্রান্ত সুস্মিতা সেন

দীপিকা এ পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন। দীপিকার বোন অনিশা লিখেন, ‘বুম’। দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং মন্তব্যের ঘরে হাততালির ইমোজি পোস্ট করেছেন।

ভক্তদের পাশাপাশি মন্তব্য করেছেন তার সহকর্মীরাও। নেহা ধুপিয়া লিখেছেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা