সংগৃহীত
বিনোদন

হার্ট অ্যাটাকে আক্রান্ত সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কয়েক দিন আগে হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। রিং পরানো হয়েছে তার হার্টে। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।

আরও পড়ুন : শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (২ মার্চ) ইন্সটাগ্রাম প্রোফাইলে দেয়া এক পোস্টে সুস্মিতা জানান, কিছুদিন আগেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘হৃদয়কে খুশি আর সাহসী রাখো সোনা, এটা তোমার পাশে তখন দাঁড়াবে যখন সবচেয়ে বেশি দরকার। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম... অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে।’

৪৭ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে বলেন, সবচেয়ে জরুরি কথা হলো— আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। সময় মতো তাদের সহযোগিতা ও গঠনমূলক পদক্ষেপের জন্য সকলকে ধন্যবাদ।’

আরও পড়ুন : আমার আইকন রুবেল

তিনি আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভালো খবরটি জানানোর জন্য এই পোস্ট করেছি। সবকিছু ঠিক আছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমি প্রস্তুত। সবার জন্য ভালোবাসা।’

এদিকে অসুস্থতার খবরে তার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কঠোর নিয়ম আর সুস্বাস্থ্যের সব কৌশল মেনে চলা প্রিয় অভিনেত্রীর খারাপ খবরটি অনেকেই মেনে নিতে পারেননি। সুস্মিতা সেনের পোস্টের কমেন্ট বক্সে তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুন : আল্লাহকে স্মরণ করুন

অনেকেই অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এক ভক্ত তার পোস্টে দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি’।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা