ছবি: সংগৃহীত
বিনোদন

৬ লাখ টাকার শার্ট গায়ে সোনম!

বিনোদন ডেস্ক: ব্যয়বহুল পোশাক পরে মাঝে মধ্যে আলোচনার জন্ম দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। ফিটনেসের পাশাপাশি ফ্যাশনের বিষয়েও দারুণ সচেতন এ অভিনেত্রী।

আরও পড়ুন:পরীর সিনেমা সেন্সরে

সোশ্যাল মিডিয়ায় সরব সোনম কাপুর পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি একটি বিলাসবহুল পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন সোনম। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে তার পরনের হলুদ রঙের শার্টটি নজর কেড়েছে নেটিজেনদের।

জানা গেছে, সোনমের পোশাকটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ভ্যালেনটিনো। প্রতিষ্ঠানটির তথ্যমতে সোনমের এই পোশাকের মূল্য ৫ হাজার ৫০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬ লাখ ১১ হাজার টাকার বেশি।

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সংসারে প্রবেম করেন সোনম কাপুর। গত বছরের ২০ আগস্ট পুত্রসন্তানেরও জন্ম দেন তিনি। মাতৃত্বকালীন ছুটি শেষে পুরোপুরি অভিনয়ে ফেরার প্রস্তুত নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: বিয়ের আগেই মা হয়েছিলেন পূজা!

সোনম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। ২০২০ সালে মুক্তি পায় এটি। এক বছর বিরতি নিয়ে গত বছর ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। চলতি বছর এটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা