বিনোদন

ভাসছে মাহফুজ-বুবলীর ‘মেঘের নৌকা’

বিনোদন ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন তাকে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ৮ বছর পর চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় ফিরছেন নন্দিত এই অভিনেতা। এতে তার বিপরীতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

আরও পড়ুন: মাহফুজ আহমেদের সঙ্গে বুবলী

সম্প্রতি ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং তিনি শেষ করেছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমার প্রথম গান প্রকাশ করা হয়।

গতকাল সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি) বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত ‘মেঘের নৌকা’ নামের গানটিতে দেখা যায়, সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে- মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে...।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল।

আরও পড়ুন: ভাষা শহীদদের বুবলী-বীরের শ্রদ্ধা

গানটি নিয়ে বেশ আশাবাদী নায়ক মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির রাতিখ ঘোষণা করা হবে বলে জানান এর নির্মাতা।

গানের বিষয়ে বুবলী বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। ’

আরও পড়ুন: গাঁটছড়া বাধলেন সিদ্ধার্থ-কিয়ারা

তিনি আরও বলেন, ‘যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

সর্বশেষ মাহফুজ অভিনীত সিনেমা ‘জিরো ডিগ্রি’ ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। এর মধ্যে ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’সিনেমা দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ। অন্যদিকে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের নানান গুঞ্জনে ভাসছেন বুবলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা