ছবি : সংগৃহিত
বিনোদন

উপস্থাপনায় ফিরে যাচ্ছেন নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্টার : উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। প্রথমে রেডিও জকি, এরপর টিভি উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরেন। দারুণ জনপ্রিয়তাও পেয়েছিলেন।

আরও পড়ুন : সিনেমাপ্রেমীদের নীরবতায় আশ্চর্য জয়া

সিনেমা জগতে চলে আসার পর মাইক্রোফোন থেকে অনেকটা দূরেই সরে গেছেন এই নায়িকা। বর্তমানে দুই বাংলায় বহুল চর্চিত এই জনপ্রিয় অভিনেত্রী।

উপস্থাপক ফারিয়ার ভক্তবৃন্দের জন্য সুখবর হচ্ছে, চেনা সেই ভূমিকায় আবারও ফিরছেন এ অভিনেত্রী। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রথমবার উপস্থাপন করবেন ফারিয়া।

আরও পড়ুন : নতুন রূপে দেখা দিয়েছেন প্রভা

চলতি বছরের ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় একটি বড় অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ভেবে ভীষণ উচ্ছ্বসিত সময়ের জনপ্রিয় গুণী অভিনেত্রী নুসরাত ফারিয়া।

আরও পড়ুন : শাকিবকে প্রত্যাখ্যান করলেন পূজা!

গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, উপস্থাপনায় যদিও আমার অভিজ্ঞতা আছে, কিন্তু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান উপস্থাপনা করবো। এর আগে অবশ্য তিনবার নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করেছি এ আয়োজনে।

তবে এবারের কাজটি নিঃসন্দেহে অনেক এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং হবে। সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি বলেও জানান তিনি।

আরও পড়ুন : বিয়ের আগেই মা হয়েছিলেন পূজা!

জাতীয় এই অনুষ্ঠানটির জন্য একটি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে। যারা মূলত সাংস্কৃতিক পর্বটির পরিকল্পনা ও ব্যবস্থাপনায় থাকছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর। এ আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’ ও নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোগরের ঝুঁটি’।

আরও পড়ুন : জোভানের সাথে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা

সেরা পরিচালক হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির (রাতজাগা ফুল)।

সেরা অভিনেত্রীর পুরস্কারেও বিজয়ী দুজন; তারা হলেন আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা