বিনোদন

সোহাগ জল এখন পরকীয়া জল!

বিনোদন ডেস্ক: বর্তমানে চর্চার কেন্দ্রে আছে জি বাংলার নতুন সিরিয়াল ‘সোহাগ জল’। ধারাবাহিকটির খল চরিত্র বেণী প্রেমে পড়ে দেবর শুভ্রর।

আরও পড়ুন: উপস্থাপনায় ফিরে যাচ্ছেন নুসরাত ফারিয়া

কমবয়সে স্বামীকে হারিয়েছে সে। ওইদিকে শুভ্র তার স্ত্রী জুঁইকে নিয়ে সুখী। এ নিয়ে ভীষণ রাগ হয় বেণীর। আর তাই নতুন এক ফন্দি এঁটেছে। তার জন্য এই কৌশল করাটা জরুরিও ছিল। কারণ নিজের ভাসুর সাম্যর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল বেণী। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এমতাবস্থায় সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে সাম্য। লোকলজ্জার হাত থেকে বাঁচতে বেণী দায় চাপায় শুভ্রর ঘাড়ে। এক ঢিলে দুই পাখি মারার বন্দোবস্ত করে। টানটান চিত্রনাট্য দর্শককে আকৃষ্ট করেছে ঠিকই। সঙ্গে লাফিয়ে বাড়ছে টিআরপিও।

তবে দর্শকদের একাংশ জানাচ্ছেন ধিক্কার। নেটপাড়ায় প্রবল ট্রোলের শিকার হচ্ছেন বেণী চরিত্রে অভিনয় করা সুদীপ্তা ব্যানার্জি। বাঙালি বাড়িতে ‘পরকীয়া’র ঘটনা দেখানো নিয়ে তোলপাড় চলছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন সোহাগ জলের ‘বেণী’ সুদীপ্তা।

আরও পড়ুন: সিনেমাপ্রেমীদের নীরবতায় আশ্চর্য জয়া

তার কথায়, ‘একটা মেয়ে বিধবা। জীবনে কিছু পায়নি সে। শুভ্রকে খুব ভালোবাসে। তবে সে বদমায়েশ তো বটেই। আর বদমায়েশি করেই পেতে চায় শুভ্রকে। দর্শকের কেমন লাগছে আমি জানি না। তবে খুব রাগ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি।’

এই ধারাবাহিকের নাম পরিবর্তন করে ‘পরকীয়া জল’ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে নেটপাড়ায়। এই ইস্যু প্রসঙ্গে সুদীপ্তা বলেন, ‘সিরিয়ালে কিন্তু পরকীয়া দেখানো হচ্ছে না। যারা প্রথম থেকে ধারাবাহিকটা দেখছেন, তারা জানেন। পুরোটাই বেণীর চক্রান্ত।’

তার সংযোজন, ‘শুভ্র বউদির প্রতি বিন্দুমাত্র দুর্বল নয়। প্রথম দিন থেকে বেণী শুভ্রকে ভালোবাসে। উল্টো দিক থেকে কোনোদিনই সাড়া আসেনি। শুভ্র তার স্ত্রী জুঁইকে ভালোবাসে।’

আরও পড়ুন: নতুন রূপে দেখা দিয়েছেন প্রভা

সুদীপ্তা আরও বলেন, ‘কেন লোকজন এটাকে পরকীয়া বলছেন আমি জানি না। এটা বেণীর ওয়ান সাইডেড লাভ। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নয়। সে নিজেই সিঁদুর পরে নিয়েছে।’

বিষয়টা নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন শুভ্র অর্থাৎ অভিনেতা হানি বাফনা। তিনি বলেন, লেখকের মনে হয়েছে এমন একটা গল্প লিখবেন। তিনি লিখেছেন। তাঁদের কাজ শুধু অভিনয় করা।

সেই সঙ্গে ট্রোলের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখা তো আর তাঁর পক্ষে ম্যাচ নয়। তবে বাঙালি বাড়ি মানেই যে এমনটা হতে পারে না এর কোনো মানে নেই। হতেও পারে আবার নাও পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা