সংগৃহীত
বিনোদন

ঢাবিতে হিরো আলমের ভাস্কর্য

বিনোদন ডেস্ক : আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম কিছুদিন পর পর আসেন লাইমলাইটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ফেব্রুয়ারিতে বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন আলোচনায়।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষার্থী তৈরি করেছেন হিরো আলোমের ভাস্কর্য। এর মাধ্যমে আবারো আলোচনায় আসলেন তিনি। নিজের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিরো আলম।

আরও পড়ুন : সোহাগ জল এখন পরকীয়া জল!

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভাস্কর্যের সঙ্গে তোলা একটি সেলফি তার ফেসবুক পেজে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন হিরো আলম।

ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’

ভাস্কর্যটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমার।

হিরো আলমের ভাস্কর্য তৈরির বিষয়ে উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, ‘বিভাগের স্টাডি ওয়ার্ক হিসেবে আমরা অনেক কাজ করি। ২০১৮ সালে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ক্যারেক্টর নিয়ে ভাস্কর্যটা তৈরি করি। এটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করা।

আরও পড়ুন : পরীর সিনেমা সেন্সরে

হিরো আলমকে ক্যারেক্টর হিসেবে গ্রহণ করার কারণ হিসেবে তিনি বলেন, তার চেহারার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না।’

এছাড়া হিরো আলমের ভাস্কর্য তৈরিতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান উত্তম কুমার।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমাকে সবাই ভালোবাসেন। এ ঋণ কোনোভাবে আমি শোধ করতে পারবো না। সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। সবাই ভালোবাসে দেখেই আজ আমি হিরো আলম হতে পেরেছি। ইচ্ছা আছে, ভাস্কর্যটি আমি সংগ্রহ করবো।’

আরও পড়ুন : মানুষের ভালোবাসা সুদে-আসলে ফিরেছে

এ বিষয়ে উত্তম কুমার বলেন, ভাস্কর্যটার কাজ শেষ করে আমি আমার কাছেই রেখে দিই। হিরো আলমকে এটা দেওয়া হয়ে ওঠেনি। জগন্নাথ হলের দক্ষিণ ভবনে আমার কক্ষেই ভাস্কর্যটা রাখা আছে। ২০১৮ সালের পর হিরো আলমের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। হিরো আলম চাইলে ভাস্কর্যটা হস্তান্তর করব।

উত্তম কুমার চারুকলার ভাস্কর্য বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনে থাকেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা